আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১:২৩
শিরোনাম

By মুক্তি বার্তা

আইইডিসিআর ব্যাতীত সব হটলাইন ঈদে বন্ধ থাকবে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হটলাইনে করোনা ও অন্যান্য রোগের সেবা সীমিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

শুক্রবার (৩১ জুলাই) থেকে এই সেবা সীমিত করা হচ্ছে। আইইডিসিআরের হটলাইন নম্বর ১০৬৫৫ সর্বদা খোলা থাকবে। এছাড়া জাতীয় কল সেন্টার (৩৩৩) ও স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) হটলাইন সেবা ঈদে বন্ধ থাকবে।

গত ২৪ ঘণ্টার হটলাইন ফোনের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, এ সময়ে মোট ফোনকল এসেছে ৭৪ হাজার ৩৬৯টি। এরমধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ফোনকল গ্রহণ করা হয়েছে ১১ হাজার ৪১৪, ৩৩৩ নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৬২ হাজার ৪৭০ এবং আইইডিসিআরের দুটি নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৮৫টি। উল্লেখ্য আগামী ৩১ জুলাই থেকে আইইডিসিআরের হটলাইন নম্বরটি (১০৬৫৫) ব্যবহৃত হবে।’

টেলিমেডিসিন সেবায় ২৪ ঘণ্টায় করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৫৩১ জন। এ পর্যন্ত করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন এক লাখ ৪৮ হাজার ৩১৬ জন বলেও জানান নাসিমা সুলতানা।

তবে কবে নাগাদ এই সেবা পুরোপুরি চালু হবে তা জানাননি নাসিমা সুলতানা।

ফেসবুকে লাইক দিন