আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৪:৪৪
শিরোনাম

By মুক্তি বার্তা

জাতীয় শোক দিবসে উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমানের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া-মাহফিল

ফাইল ছবি

মেহেদী হাসান, চৌগাছাঃ জাতীয় শোক দিবসে চৌগাছা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান  ডঃ মোঃ মোস্তানিছুর রহমান স্যারের উদ্যোগে চৌগাছার বিভিন্ন স্থানে দোয়া-মাহফিল করা  হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে এ দোয়া -মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে৷
ফুলসারা মাঝের পাড়া জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সময় চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল  বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না।
মাহফিলে ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন