আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৪:২১
শিরোনাম

বিচারের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণী (২০) কে ফের ধর্ষণ

ধর্ষণের   বিচারের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণী (২০) কে ফের ধর্ষণ করেছেন গাজীপুরের শ্রীপুরেইউপি সদস্য (মেম্বার)। এ ঘটনায় শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে পারভেজ আহম্মেদ (২৮) ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) কলিম উদ্দিনকে (৪০) অভিযুক্ত করে শনিবারদুপুরে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, নির্যাতিতা স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিক।

অভিযুক্ত পারভেজ আহম্মেদ পিকাপচালক। তার গাড়িতে যাতায়াতের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সম্পর্কের জেরে ১৮ জুলাই রাতে পারভেজ তরুণীকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাড়ি থেকে পালিয়ে যায়। অভিযুক্ত ইউপি সদস্য কলিম উদ্দিন পরদিন ১৯ জুলাই রাত আটটার দিকে ওই বাড়িতে যায়।

তাকে তার প্রেমিক পারভেজের সাথে বিয়ের বন্দোবস্ত করে দেয়ার কথা বলে ওই তরুণীকে মোটরসাইকেলে করে তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাত আনুমানিক ১০টার দিকে শালবনের ভেতরে নিয়ে অভিযুক্ত ইউপি সদস্য কলিম উদ্দিন তরুণীকে ধর্ষণ করে ফেলে যায়। সেখান থেকে তার স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় শনিবার মামলা রুজু হয়েছে। প্রধান অভিযুক্ত পারভেজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমের শরীরিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে (শতামেক) পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন