আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৩:৪৮
শিরোনাম

By মুক্তি বার্তা

চালকুমড়োর খোলকে ফেন্সিডিলের প্যাকেট বানিয়েও রেহাই পায়নি বৃদ্ধ মাদক ব্যবসায়ী

ফাইল ছবি

চৌগাছাঃ যশোরের চৌগাছায় ৩টি চালকুমড়োয় ভর্তি করে যশোর নেয়ার পথে ৭৪ বোতল ফেনসিডিলসহ রহমান (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পিতম্বরপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর মোড়ে চৌগাছা থেকে যশোরগামী একটি ইজিবাইক থেকে ফেনসিডিল উদ্ধার হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন থানার এসআই বজলুর রহমান ও কনস্টেবল সাইদুর রহমান কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌগাছা- যশোর সড়কের মসিয়ূর নগর (ছোট সিংহঝুলী মোড় সড়কে একটি অটো (ইজিবাইক) থেকে চাল কুমড়ার ভিতর লুকানো অবস্থায় তিনটি কুমড়া থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিল ব্যবসায়ী উপজেলার পিতম্বরপুর গ্রামের রহমানকে (৫৫) আটক করা হয়েছে।

ওসি রিফাত খান রাজীব আরো জানান এঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন