আজঃ সোমবার ● ৮ই আষাঢ় ১৪৩৩ ● ২২শে জুন ২০২৬ ● ৫ই মুহাররম ১৪৪৮ ● রাত ১:৩৩
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় ৭৪ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার

ফাইল ছবি

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুলিশ একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১৫৭৫৯) সহ ৭৪ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডিভাইন কোল্ড স্টোরেজের এলাকা থেকে মাদকসহ একটি পিকআপ আটক কর হয়।এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। জানা যায়,¡ গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ পৌর শহরের ডিভাইন কোল্ড স্টোরেজ এলাকা অভিযান চালায়। এ সময় তারা একটি পিকআপ আটক করেন। আটক পেকআপ থেকে ৭৪ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে সে খানে অবস্থান নেয়। মাদক বহন কারী পিকআপটি চৌগাছা থেকে যশোর অভিমুখে যাচ্ছিল। গাড়ীটি পৌর শহরের ডিভাইন কোল্ড স্টোরেজ এলাকায় পৌছলে পুলিশ তাদের গতি রোধ করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীটি রেখে চালক ও মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তিনি বলেন, যশোরের সুযোগ্য পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার, ক সার্কেল গোলাম রাব্বানী শেখ, পিপিএম এর নির্দেশনায় এ বিশেষ অভিযান চালানো হয়। এ ব্যাপারে চৌগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন