আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩১শে মে ২০২৬ ● ১২ই জিলহজ্জ ১৪৪৭ ● রাত ৪:২১
শিরোনাম

By মুক্তি বার্তা

শার্শায় বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তের ওপারে ভারতের অংশে সুমন হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত  হয়েছে ।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুমন (২৫)কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আহেতের খালাতো ভাই  লাল্টু বলেন, সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে সুমন গুলিবিদ্ধ হয়েছে।

রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ নিশ্চিত করে জানান, এ ব্যাপার বিএসএফের সঙ্গে আজ মঙ্গলবার সকালে একটি পতাকা বৈঠক করা হয়েছে।বাংলাদেশে পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন