আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৬ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১২:৪৩
শিরোনাম

By মুক্তি বার্তা

কাশবনে ঘুরতে গিয়ে এক তরুণী স্থানীয় বখাটে যুবকদের দ্বারা শ্লীলতাহানির শিকার

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কাশবনে ঘুরতে গিয়ে এক তরুণী স্থানীয় বখাটে যুবকদের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীকে শ্লীলতাহানির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদেরর শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়ার ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুক পেইজে ওই তরুণীকে শ্লীলতাহানির একটি ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণী শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে যান। সেখানে তাকে স্থানীয় ৩/৪ জন বখাটে উত্ত্যক্ত করছেন। তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যায় তারা। এ অবস্থায় ওই তরুণী বখাটেদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতিমিনতি করেন।

কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করে এবং তার মুখে চুমু খেয়ে গালিগালাজ করে। ফেসবুক পোস্টে বখাটেদের একজনের নাম রহিম বলে উল্লেখ করা হয়েছে। সে শহরের ছয়-বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ জড়িতদের ধরতে কাজ করছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন