আজঃ মঙ্গলবার ● ২২শে বৈশাখ ১৪৩৩ ● ৫ই মে ২০২৬ ● ১৬ই জিলক্বদ ১৪৪৭ ● ভোর ৫:২৬
শিরোনাম

By মুক্তি বার্তা

ধর্ষনের প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০-১১টা পর্যন্ত এক ঘন্টা উপজেলার ভাস্কর্য মোড়ে “চৌগাছা উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থী”র ব্যানারে এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রায় ১৫০ জন শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।
শিক্ষার্থীরা “এর পরে কে” “আমি কবে ধর্ষিত হবো” “বিচার নাই যে দেশে, ধর্ষক জন্মে সে দেশে” এধরনের বিভিন্ন প্লেকার্ডসহ মানববন্ধনে অংশগ্রহন করেন। খুলনা বয়রা কলেজের ছাত্র শতাদ্রু হোসেন মাহির, ঢাকা ইডেন কলেজের ছাত্রী তাহসিন আক্তার,যশোর এমএম বিশ^বিদ্যালয় কলেজের ছাত্রী আফরিন তুলিসহ বেশ কয়েজন শিক্ষার্থী মানবন্ধনে বক্তব্য রাখেন। বক্তরা অবিলম্বে ধর্ষকদের দ্রুত আইন কার্যকর করে বিচারের ব্যবস্থার দাবী জানান। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন