আজঃ শনিবার ● ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩০শে মে ২০২৬ ● ১১ই জিলহজ্জ ১৪৪৭ ● রাত ৩:২৯
শিরোনাম

By মুক্তি বার্তা

ধর্ষণের প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন করেছে সমাজতন্ত্রীক দল বাসদ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, খুন-গুম ও দুর্নীতি বন্ধ এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবীতে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রবিবার (১১ অক্টোবর) অকবিকেল সাড়ে চারটায় শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে উপজেলা বাসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা বাসদের সমন্বয়ক সহ-অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, উপজেলা বাসদের সম্পাদক আব্দুল মালেক, সহ-অধ্যাপক আব্দুল মাজিদ, বাসদ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, রফি উদ্দিন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত আনজুম মিথিলা, বাসদ নেতা ইমরান আহমেদ, জিন্নাত আলী প্রমুখ।
মানববন্ধনে নারী, ভ্যান রিক্সা-চালকসহ সাধারণ পথচারীরা অংশ গ্রহণ করেন।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন