আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩১শে মে ২০২৬ ● ১৩ই জিলহজ্জ ১৪৪৭ ● সকাল ১০:৩৬
শিরোনাম

By মুক্তি বার্তা

পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অভিষেক

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাতিবিলা হাজী শাহজান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অভিষেক অনুষ্ঠান হয়েছে।
সদ্য গঠিত পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।
অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আবু জাফর, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মেছবাহ উদ্দিন ইটু, পাতিবিলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজান আলী ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, সহ-সভাপতি জালাল উদ্দিন ও হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক বিশারত আলী ও মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, কুরবান আলী ও সাগর আহম্মেদসহ পাতিবিলা ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন