Edit By: মুক্তি বার্তা
স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয়
মেহেদী হাসান, চৌগাছাঃ যশোরের চৌগাছা একটি ছোট্ট থানা। সবুজে ঘেরা চারপাশ। এখানকার পরিবেশটাও যেমন সবুজ শ্যামলে ভরা। মানুষগুলোও তেমন মানবিক। তাইতো মানবতার সেবায় এগিয়ে যেতে চৌগাছা থানায় অনেকগুলি সেচ্ছাসেবী সংগঠন আছে। তারই মধ্যে রোস্তমপুর রক্ত দান সংস্থা একটি।

রোস্তমপুর রক্ত দান সংস্থার সভাপতি আরাফাত এর উক্তি এমনই, যে কোনো সুস্থ-সবল মানুষ রক্তদান করলে রক্তদাতার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। এমনিতেই রক্তের লোহিত কণিকাগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় চার মাস পরপর নষ্ট হয়ে যায়। তাই অকারণে নষ্ট করার চেয়ে তা স্বেচ্ছায় অন্যের জীবন বাঁচাতে দান করলে মানুষের জীবনও বাঁচানো যায়। সামান্য পরিমাণে রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো নিঃসন্দেহে মহৎ কাজ। এই কথা ভেবে আমি রোস্তমপুর রক্ত দান সংস্থা গড়ে তুলি।
রোস্তমপুর কমিটি ক্লিনিক এর সি,এইচ,সি, পি মুক্তার হোসেন বলেন, নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদান করা কোনো দুঃসাহসিক বা স্বাস্থ্যঝুঁকির কাজ নয়। বরং এর জন্য একটি সুন্দর মন থাকাই যথেষ্ট। রক্তদাতার শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়। রক্তদানে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রাও কমে যায়।

ফলে হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি মারাত্মক রোগের সম্ভাবনা হ্রাস পায়। হার্ট ভালো থাকে এবং রক্তদাতা সুস্থ ও প্রাণবন্ত থাকেন। রক্তদানের সময় রক্তে নানা জীবাণুর উপস্থিতি আছে কি না, তা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ফলে রক্তদাতা জানতে পারেন তিনি কোনো সংক্রামক রোগে ভুগছেন কি না।
মুবার্তা/এস/ই

