আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৭ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৬:০৬
শিরোনাম

By মুক্তি বার্তা

দুর্নীতি মামলায় বিসিসি’র সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ ৫ আসামীর ৭ বছর কারাদন্ড

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি এক নম্বর আসামি সাবেক মেয়র মো. আহসান হাবিব কামাল ও ৫ নম্বর আসামি বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেনকে কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৯ নভেম্বর সোমবার   বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- সাবেক বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভয়েরমেস্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন