আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৫ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ১১:৫৮
শিরোনাম

By মুক্তি বার্তা

বানারীপাড়ায় ডিপার্টমেন্টাল স্টোরে চুরি: নগদ টাকা ও মোবাইল সহ অর্ধলাখ টাকার মালপত্র লুট

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ডিপার্টমেন্টাল স্টোরে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের দুর্গা মন্দির সংলগ্ন বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশে সতীন্দ্রনাথ মন্ডলের ‘ভাই ভাই ডিপার্টমেন্টাল’ (মুদি দোকান) স্টোরের টিনের চালা কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে।

এসময় তারা নগদ ১২হাজার ২শ’ টাকা,১৭ হাজার টাকার সিগারেট,১০ হাজার টাকার বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সমাগ্রী ও দুটি মোবাইল ফোনসহ প্রায় অর্ধলাখ টাকার বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।
রবিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে চুরির বিষয়টি দেখে এ ব্যপারে সতীন্দ্রনাথ মন্ডল থানায় লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন