আজঃ শনিবার ● ২৭শে আষাঢ় ১৪৩৩ ● ১১ই জুলাই ২০২৬ ● ২৫শে মুহাররম ১৪৪৮ ● সকাল ৭:৪২
শিরোনাম

By: মুক্তি বার্তা

উজিরপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিনের ব্যাপক গণসংযোগ

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বরিশালের উজিরপুর পৌরসভার দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোঃ

গিয়াস উদ্দিন বেপারী রাত-দিন একাকার করে  উঠান বৈঠক ও পথসভাসহ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে তার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ ৫ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় তিনি ২নং ওয়ার্ডের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইচলাদী

পর্যন্ত হেটে নানা শ্রেণীপেশার জনসাধারণের কাছে দোয়া চেয়ে গণসংযোগ করেছেন। এছাড়াও দিনভর তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসব গণসংযোগে জনসাধারণের কাছ থেকে  তিনি ব্যাপক সাড়াও পাচ্ছেন।

এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে  ছিলেন প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন হিমু, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান নয়ন, সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন,উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক কাউন্সিলর বাবুল সিকদার, ২ নং ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি আজিজ আকন’সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন