By: মুক্তি বার্তা
বানারীপাড়ায় শীতার্তদের পাশে ঐক্যতান মানব সেবা ফাউন্ডেশন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় আর্তমানবতার সেবায় কাজ করে আসা ঐক্যতান মানব সেবা ফাউন্ডেশন এবার দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছেন।
৪ ডিসেম্বর থেকে শুরু করে টানা ৩ দিন এ ফাউন্ডেশন থেকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে নদী ভাঙনে সর্বস্ব হারানো পরিবারের মাঝে এবং দরিদ্র পরিবারে কম্বল উপহার দেন। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের দিদিহার, মসজিদবাড়ি ও নলশ্রী গ্রামে দরিদ্র পরিবার খুঁজে কম্বল বিতরণ করে তাদের কার্যক্রম শেষ করেণ। তারা ওই
এ সময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন ঐক্যতান মানব সেবা ফাউন্ডেশনের সদস্য মেহেদি হাসান সজীব, হাসান আল জাফরী, হাসান হাওলাদার, আল আমিন হাওলাদার,সবুজ হাওলাদার,সাগর হাওলাদার, আরিফ মাহমুদ, শাহাদাত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত এই ফাউন্ডেশন থেকে প্রবাসীদের পাঠানো অর্থ দিয়ে জটিল রোগী (যাদের অনেক অর্থ খরচ করে চিকিৎসা করানো সম্ভব হয়না) তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ফাউন্ডেশন প্রায় দেড় লাখ টাকা খরচ করে ভ্যান চালক আব্দুল জলিল মিয়া গ্যাংডিন (পা-পঁচা রোগী) ও কিডনি জনিত রোগে আক্রান্ত আবুল মৃধার সম্পূর্ণ চিকিৎসার ব্যায়ভার বহন করেণ।

