আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩১শে মে ২০২৬ ● ১৩ই জিলহজ্জ ১৪৪৭ ● রাত ৮:৫২
শিরোনাম

By: মুক্তি বার্তা

বরিশালের নতুন পুলিশ সুপার মারুফ হোসেন

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করছেন মারুফ হোসেন। তিনি বর্তমানে বরগুনা জেলা পুলিশে কর্মরত আছেন। তাকে বরিশালে বদলি করা হয়েছে।

এই সংক্রান্ত প্রজ্ঞাপন ৯ ডিসেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয়েছে। এতে বরিশালের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে। জানা গেছে, ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ১২ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ১২ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল আনা হয়েছে।বরিশালে নতুন এসপি হিসেবে আসতে যাওয়া মারুফ হোসেন তার  কর্মস্থল বরগুনায় সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। বিশেষ করে দেশময় আলোড়িত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় এনে তিনি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। এছাড়াও তিনি মাদক-সন্ত্রাসের জনপদ বরগুনায় ফিরিয়ে এনেছেন শাান্তি ও  স্বস্তির সুবাতাস। এমন একজন দেশ প্রেমিক,সৎ ও নিষ্ঠাবান চৌকস পুলিশ কর্মকর্তা প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশালে জেলা পুলিশ সুপারের পদ অলঙ্কিত করায়

আশান্বিত  সুশীল সমাজ তাকে স্বাগত জানিয়েছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন