আজঃ শনিবার ● ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩০শে মে ২০২৬ ● ১১ই জিলহজ্জ ১৪৪৭ ● রাত ৪:৪৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

নারায়নপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মহোদয় জনাব Zia Ur Rahman Rintu ভাইয়ের দিকনির্দেশনায় ১০ নং নারায়নপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে ( গুয়াতলী, কাদবিলা ও মান্দারতলাপাড়া) কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব চৌগাছার সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম, নায়ারনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মন্টু, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান,আমির হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক লাবলুর রহমান, নজরুল ইসলাম,সহ প্রচার সম্পাদক হাসান,অর্থ সম্পাদক সোহাগ,সদস্য জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, রবিউল ইসলাম,আলমগীর প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন