আজঃ শনিবার ● ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩০শে মে ২০২৬ ● ১১ই জিলহজ্জ ১৪৪৭ ● রাত ৩:৫০
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছা উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন প্রসঙ্গ-২০২১ শীর্ষক আলোচনা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির (এরশাদ) নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে শহরের কৃষি ব্যাংকের পাশে অনুষ্ঠিত চৌগাছা উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন প্রসঙ্গ-২০২১ শীর্ষক এক আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার আলাদা দুটি কমিটির আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়।

আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) বিলুপ্ত কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজ।

উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মকবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মুফতি নুরুল আমিন, যুগ্ম আহবায়ক হাকিম মুফতি ফিরোজ শাহ ও যুগ্ম আহবায়ক আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে যশোর জেলা জাতীয় পর্টির যুগ্ম আহবায়ক মিনাজুর আরেফিন, জেলা কৃষক পার্টির সভাপতি মঈন উদ্দিন খাঁন, উপজেলা জাতীয় পার্টির বিলুপ্ত কমিটির নেতা প্রণব রায় প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনা সভা থেকে ডা. নাজিম উদ্দিনকে আহবায়ক ও মকবুল হোসেনকে সদস্য সচিব করে দুই সদস্যের আহবায়ক কমিটি এবং রবিউল ইসলামকে আহবায়ক ও মুজিবুল ইসলামকে সদস্য সচিব করে পৌর জাতীয় পার্টির ২ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় আরো বলা হয় দুটি কমিটির আহবায়ক ও সদস্য সচিব সমন্বয় করে দ্রুত উপজেলা ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেবেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন