আজঃ মঙ্গলবার ● ২২শে বৈশাখ ১৪৩৩ ● ৫ই মে ২০২৬ ● ১৬ই জিলক্বদ ১৪৪৭ ● রাত ৩:২৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

সাময়িক বরখাস্তকৃত পুলিশের এস আই রোকন উদ্দিন ভূঁইয়াকে তিন বান্ধবীসহ আটক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর সুবিদবাজার থেকে ইয়াবাসহ পুলিশের সাময়িক বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন ভূঁইয়াকে (৪০) তার তিন বান্ধবীসহ  আটক করেছে পুলিশ।

বাকি আটককৃতরা হলেন, রোকনের বান্ধবী রীমা বেগম (৪১), ফাহিম শাহরিয়ার (৪১) ও জসিম উদ্দিন (২৪)। রোকন উদ্দিন আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কাজ করতেন। তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাদের আটক করে সিলেট মহানগর পুলিশ।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, রোকনসহ আটককৃত সকলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক এসআই মো. রোকন উদ্দিন ভূঁইয়া সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়নের লালাবাজার ব্যারাকে কর্মরত রয়েছেন।

এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অভিযোগে ইয়াবা ও নিজের বান্ধীসহ রোকনকে আটক করেছিল র্যা ব-৯। এরপরে তিনি এ ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন লাভ করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন