আজঃ রবিবার ● ৩ কার্তিক ১৪৩৩ ● ১৮ই অক্টোবর ২০২৬ ● ৬ই জমাদিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৩:৩৯
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

চাখার ইউনিয়নে নৌকা প্রতিক পেতে আবেদন জমা দিয়েছন মজিবুল ইসলাম টুকু

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনে বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চাখার ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী হতে আবেদনপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
বৃহস্পতিবার ২১ জানুয়ারি বিকেলে তিনি বিপুল সংখ্যক নেতা,কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের কাছে আবেদনপত্র জমা দেন।
তিনি জানান গত নির্বাচনে তার আকাশচুম্বি জনপ্রিয়তা থাকার পরেও দল তাকে মনোনয়ন দেয়নি। এবাবের নির্বাচনে চাখারের তৃণমূলের নেতা ও কর্মীদের  আস্থা, ভরসা ও বিশ্বাসের ঠিকানা হিসেবে নৌকার দাবীদার তিনি।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন