আজঃ বুধবার ● ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ ● ২৫শে নভেম্বর ২০২৬ ● ১৪ই জমাদিউস-সানি ১৪৪৮ ● রাত ১১:৪৮
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

চৌগাছায় মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ২৫ পরিবারকে ভূমি ও গৃহ প্রদান

ফাইল ছবি

চৌগাছা ( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহ পেল ২৫ পরিবার।

শনিবার (২৩ জানুয়ারী) সকাল ০৯:৩০ টায় উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি শাম্মী ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক,সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
প্রদানকৃত ২৫ জন ভূমি ও গৃহহীনরা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর, আমির হোসেন, আহাদ সর্দার, খদেজা বেগম, জহুরা বেগম, মিনারুল ইসলাম, সুলতান, মো. আব্দুল কাদের, আনু বালা, জুগোল সরকার, সষ্ঠি কুমার দাস, আশরাফ আলী, আব্দুল গনি, মনিরুল ইসলাম, আছিয়া খাতুন, ফয়জান বেগম, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, আলফা বেগম, ছকিনা খাতুন, জয়গুন নেছা, হালিমা খাতুন, নাজমুল ইসলাম, ফিরোজা খাতুন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন