আজঃ মঙ্গলবার ● ২২শে বৈশাখ ১৪৩৩ ● ৫ই মে ২০২৬ ● ১৭ই জিলক্বদ ১৪৪৭ ● বিকাল ৩:১৭
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

‘৬২ বসন্ত পেরিয়ে তফিল উদ্দিন মণ্ডল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান 

ফাইল ছবি

নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার (৪ মার্চ)  সাইফুল ইসলাম খোকন শাহীন সম্পাদিত “৬২ বসন্ত পেরিয়ে তফিল উদ্দিন মণ্ডল ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
উপজেলা হল রুমে প্রবীণ শিক্ষক আলী আফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান  হাসান মাহমুদ জুয়েল ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই বইটির উপর আলোকপাত করে আলোচনায় অংশ নেন অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম, অধ্যাপক অরবিন্দ পাল অখিল, সাংবাদিক আলম ফরাজি, আজহারুল ইসলাম খান, আব্দুল হান্নান আজাদ ও সাইদুর রহমান প্রমুখ।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন