আজঃ বুধবার ● ২৯শে আশ্বিন ১৪৩৩ ● ১৪ই অক্টোবর ২০২৬ ● ১লা জমাদিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

উখিয়ায় ২২ হাজার জাল টাকার নোটসহ আটক ১

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে মরিচ্যা এলাকা থেকে ২২ হাজার টাকার জাল নোটসহ আব্দুর রহিম ওরফে আব্দুইয়া (৬০) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ।আব্দুর রহিম উখিয়ার পূর্ব ধেচুয়াপালং (হাকিম আলী বাপের পাড়া) এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

শনিবার (১ মে) সকালে এসব জাল টাকাসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার (ভারপ্রাপ্ত)ওসি আহাম্মদ সনজুর মোরশেদ।
ওসি আরও বলেন, উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব টাকা জব্দ করেছে। জাল টাকা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন