আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১১:১০
শিরোনাম

By: মুক্তি বার্তা

পরকালের পোষ্ট দিয়ে চৌদ্দ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এসিল্যান্ডের গাড়ির চালক 

ফাইল ছবি

ফরিদ মিয়া নান্দাইল সংবাদদাতাঃ
কিসের এতো অহংকার চোখ বুঝলেই পরকার “”নিজের ফেইসবুক আইডিতে এমনেই একটি পোষ্ট দিয়েছিলেন আঃ আওয়াল সুভল।
 ৭ মে শুক্রবার চৌদ্দ দিনের মাথায় রাত সারে নয়টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হলেন সে।
কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের আমলিতলা বাজারে এই ঘটনা ঘটে।
আঃ আওয়াল দীর্ঘদিন ধরে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়ির চালক হিসেবে কর্মরত  ছিলেন।
সে নান্দাইল পৌরসদরের চন্ডিপাশা মহল্লার মৃত কেনু মিয়র পুত্র।
এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন,নিহত সুলভ মোটরসাইকেল যোগে নান্দাইল আসছিল, পথিমধ্যে কিশোরগঞ্জ গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। ট্রাকটি নান্দাইল  চৌরাস্তা জনতা আটক করেছে বলে জানান।
নান্দাইল ইউএনও মোঃ এরশাদ উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা গভীর ভাবে শোকাহত।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন