By: মুক্তি বার্তা
কক্সবাজারে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে যন্ত্রাংশ ও কাঠ জব্দঃ জরিমানা আদায়
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার উত্তর বন বিভাগের ধলিরছড়া বিটের মুড়াপাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত দুইটি করাতকলে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ এবং প্রায় ১০২ ঘনফুট কাঠ জব্দ করা হয়। বুধবার (১৯ মে) রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা’র নেতৃত্বে দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে । এসময় দুই করাতকলের মালিকদের ৫ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ অফিসার মামুন মিয়া, ধলিরছড়ার বিট অফিসার আব্দুর রহিম, মেহেরঘোনার বিট অফিসার জাকের আহামদসহ বন বিভাগ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ অফিসার মামুন মিয়া বলেন, ধলিরছড়া বিটের মুড়াপাড়া এলাকায় অবৈধভাবে করাতকল স্থাপন করা হয়েছিল দুটি। এসব করাতকলে বিপুল পরিমান কাঠও মজুদ রাখা হয়। বুধবার রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এসব করাতকলে অভিযান চালানো হয়েছে।
মুবার্তা/এস/ই

