আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৭ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● দুপুর ১:৪০
শিরোনাম

By: মুক্তি বার্তা

টেকনাফে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৬শ পিচ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে।
(শুক্রবার) ২১মে রাত পৌনে ১২ টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিদ্দিকের স্ত্রী বুলবুল আক্তার (২৫) ও একই এলাকার ইউসুফের স্ত্রী আমিনা (২৫) কে ৩ হাজার ৬’শ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃত নারী মাদক কারবারিদের মাদক আইনে মামলা গ্রহনের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন