আজঃ মঙ্গলবার ● ২৮শে আশ্বিন ১৪৩৩ ● ১৩ই অক্টোবর ২০২৬ ● ১লা জমাদিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১০:৩৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন অমান্য করায় ৬ রোহিঙ্গা আটক

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ উখিয়ার ৪ টি রোহিঙ্গা ক্যাম্প লকডাউন ঘোষণার দ্বিতীয় দিনে লকডাউন অমান্য করায় ছয় রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ মে) বিকালে উপজেলার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকার ঘোষিত রোহিঙ্গা ক্যাম্প লকডাউন ও রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়ার বিধিনিষেধ প্রতিপালনের অংশ হিসেবে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত অভিযানে জামতলী বাজার সংলগ্ন এলাকা হতে ছয়জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন