আজঃ শনিবার ● ২৫শে আশ্বিন ১৪৩৩ ● ১০ই অক্টোবর ২০২৬ ● ২৭শে রবিউস-সানি ১৪৪৮ ● রাত ১:১০
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছার সুখপুকুরিয়া ইউপিতে করোনাকালিন ত্রাণ সহায়তার টাকা বিতরণ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউপিতে করোনাকালিন প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে ইউনিয়ন পরিষদে এই অর্থ বিতরণ করা হয়। ইউনিয়নের ৪০০ জনের মধ্যে ৫০০ টাকা করে এই ত্রাণ সহায়তার অর্থ বিতরণ করা হয়।

এসময় সুখপুকুরিয়া ইউনিয়নে বিতরণের সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সচিব ফরহাদ হোসেন, ইউপি সদস্য আজিজুর রহমান, আমিনুর রহমান, কামাল হোসেন, আতিয়ার রহমান, তারিক হাসান বাবুল, শিপন ব্যাপারি, শামছুল হক, সাইফুল ইসলাম, নজিবর রহমান, শিল্পি খাতুন, রহিমা বেগম, মাছুরা বেগম, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, ট্যাগ অফিসারের প্রতিনিধি বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন