আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৫ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৭:৫১
শিরোনাম

By: মুক্তি বার্তা

উজিরপুরে বজ্রপাতে এক যুবক নিহত অন্যজন আহত

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরের সাতলায় বজ্রপাতে নান্টু বালী(৩০) নামের  এক যুবক নিহত ও সুমন বালী(২৫)  আহত হয়েছে।  ৬ জুন
রোববার বিকালে মুষলধরে বৃষ্টি ও ঝড় হওয়ার সময় বজ্রপাতে উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের  ইউনুস বালীর ছেলে নান্টু বালী(৩০) মারা যায়। এসময় একই বাড়ীর সুমন বালী(২৬) গুরুত্বর আহত হয়েছে। বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নান্টু বালীকে মৃত বলে ঘোষনা করেন এবং সুমন বালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়। সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন জানান, বৃষ্টির সময় নান্টু ও সুমন নিজ ঘরের সামনে বসে ফোন চালাছিলো। এসময় বজ্রপাতে নান্টু নিহত হয় আর সুমন গুরুত্বর আহত হয়েছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী জানান, বজ্রপাতে  নান্টু বালী  মারা গেছেন এবং আহত সুমন বালীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন