আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৭ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৭:৩৯
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন-এ প্রতিষ্ঠাতা সভাপতির অর্থ প্রদান

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় অরাজনৈতিক ও সেবামূলক একটি প্রতিষ্ঠান ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’ নামে‌ একটি সংগঠন গড়ে উঠেছে।

যেখানে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে ইতিমধ্যেই তারা আলোড়ন সৃষ্টি করেছে।

করোনাকালে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো, রমজান মাসে ইফতার বিতরন এবং ঈদ উপলক্ষে গরিবদের বস্ত্র বিতরনসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করতে চৌগাছারই সন্তান,সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সিংঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার রহমান (পিতাঃ হাজী মোঃ আব্দুল বারিক , গ্রাম নগর বর্ণী) সিঙ্গাপুর থেকে তিনি এবং তার বন্ধুরা মিলে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনে নগদ ২৩ হাজার টাকা প্রদান করেন। এবং তিনি বলেন, সারা জীবন এই সেবামূলক সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই। এছাড়াও অন্যান্য দেশের ন্যায় ( মালয়েশিয়া, সিংগাপুর, কাতার,কুয়েত, দুবাই, সৌদি আরব,ইরাক) প্রবাসীরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সংগঠনটির সাধারন সম্পাদক সবুজ হোসেন ও অন্যান্য সদস্য বৃন্দরা হলেন, মোঃ মুকুল হোসেন, জুয়েল রানা, জহিরুল ইসলাম সোহাগ, মোঃ সাইফুজ্জামান লিটন,মোঃ ফয়সাল আহমেদ,মোঃ আলামিন, এনামুল কবির সবুজ, মোঃ আলী রেজা রাজু,মোঃ গোলাম রাব্বি শেখ,বিএম আলমগীর কবির,আব্দুর রহমান বিশ্বাস, বিল্লাল হোসেন, মিকাঈল হোসেন, মাসুদ রানা, শাহিন কবির, সোহেল রানাসাইফুল ইসলাম, সিয়াম হোসেন,সাগর কুমার,মোঃ হাসিবুল হাসান তুর্য,মোঃ সেলিম রেজা প্রমুখ।

আর্থিক এই সহযোগিতার কৃতজ্ঞতা স্বীকার করে সকল সদস্যবৃন্দ বখতিয়ার রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ফেসবুকে লাইক দিন