আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৩:১১
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় নতুন সনাক্ত ৭

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি:

যশোরের চৌগাছায় নতুন করে ৭ জনের করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার উপজেলার ২৪টি নমুনা পরীক্ষায় এই ৭ জনের করোনা সনাক্ত হয় বলে জানা গেছে।

নতুন সনাক্তরা হলেন মাধবপুরের আমজাদ হোসেন (৬০), সুখপুকুরিয়ার মতিয়ার রহমান (৬৮), পাশাপোলের মুকুল হোসেন (৬০), চৌগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের আছমা সুলতানা (৪৭), রায়হান হোসেন (২৬), জগদীশপুরের নিশান (২৬) ও পাতিবিলার জাবেদা খাতুন (৬০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি জানান গত ২৮ জুন ৪০ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনম সেন্টারে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার ২৪ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা সনাক্ত হয়।

 

ফেসবুকে লাইক দিন