আজঃ বুধবার ● ১১ই ভাদ্র ১৪৩৩ ● ২৬শে আগস্ট ২০২৬ ● ১২ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● দুপুর ১:৩৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় সুখপুকুরিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল পেলেন ৬হাজার ৫৫পরিবার

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ১১নং সুখপুকুরিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল পেলেন ৬০৫৫ পরিবার। শনিবার উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৬ হাজার ৫৫টি পরিবারের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ট্যাক অফিসার উপজেলা সহকারী প্রথিমিক শিক্ষা অফিসার সঞ্জায় ঘোষাল,ইউপি সচিব ফরহাদ হোসেন ,প্যানেল চেয়ারম্যান তারিক হাসান বাবুল,ইউপি সদস্য নজিবর রহমান,সাইফুল ইসলাম,কামাল হোসেন,আতিয়ার রহমান,শিপন ব্যাপারী,ছামছুল হক মহিলা ইউপি সদস্য শিল্পী খাতুন,মাছুরা বেগম,রহিমা বেগম,যুবলীগনেতা তরিকুল ইসলাম,প্রমুখ উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন