আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১১:১১
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় স্কুল সভাপতির বাসায় দুর্ধর্ষ চুরি: টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ্ সংলগ্ন মোল্লাবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতের কোনো এক সময় শামসুল হক বেপারীর বাড়ির নিচ তলার ভাড়াটিয়া পশ্চিম জিরারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মঞ্জুরুল আলমের বাসায় এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির কলাপসিবলগেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে । পরে ওই বাসার প্রতিটি রুমের তালা ও আলমারি ভেঙে সব মালামাল তছনছ করে এবং আনুমানিক দুই লক্ষাধিক নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। জানা যায়, বাসার মালিক মঞ্জুরুল আলম পবিত্র ঈদ-উল- আজহার আগের দিন ২০ জুলাই ঈদ উদযাপনে সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার (২৫ জুলাই) সকালে বাড়ির মালিকের ফোন পেয়ে চলে আসেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বাসার সামনে থাকা সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। এদিকে একই রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ভাড়াটিয়া তুহিনের বাসায়ও তালা ভেঙ্গে  চুরি সংঘটিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন