By: মুক্তি বার্তা
চৌগাছায় শোক দিবসের দোয়া মাহফিল
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দিঘলসিংহা মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাফিলে চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সাঈদ মানিক, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আসিফ আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, জামিনুর রহমান, পিন্টু, আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শ্যামল দত্তসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।

