আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● দুপুর ১:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু 

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের খালের পানিতে পড়ে মারা গেছে একরাম উল্যা নামের চার বছর বয়সী রোহিঙ্গা শিশু।
শুক্রবার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প-১৭ এর মেইন ব্লক সি-তে (সাব ব্লক-এইচ-৭৭) ঘটনাটি ঘটে।
নিহত শিশু ওই ক্যাম্পের রমজান আলীর (এফসিএন ২৯৭১২২) ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।
তিনি জানান, খালে পড়ে একরাম উল্যা নামের রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবরটি ক্যাম্প-১৭ এর সি ব্লকের মাঝির মাধ্যমে প্রাপ্ত হওয়ার পর উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। থানার এসআই মোঃ শাহিন উদ্দিন ও ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুতসহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক কার্য্যাদি সম্পাদন করেন।
ভিকটিম একরাম উল্যা পানিতে পড়ে মৃত্যুবরণ করার বিষয়টি কোন প্রকার শোভা সন্দেহ না পাওয়ায় পিতা রমজান আলীর আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিনা ময়না তদন্তে ধর্মীয় বিধি বিধান মোতাবেক দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।

ফেসবুকে লাইক দিন