আজঃ মঙ্গলবার ● ১০ই ভাদ্র ১৪৩৩ ● ২৫শে আগস্ট ২০২৬ ● ১০ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১:৪৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ইউএনওর দায়িত্ব হস্তান্তর

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী এনামুল হক। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রতি জনপ্রশাসন সচিবের (সংস্কার ও সমন্বয়) একান্ত সচিব হিসেবে প্রকৌশলী এনামুল হককে পদায়ন করা হয়েছে। তবে চৌগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাউকে পদায়ন করা হয়নি।

 

ফেসবুকে লাইক দিন