আজঃ শনিবার ● ২৭শে আষাঢ় ১৪৩৩ ● ১১ই জুলাই ২০২৬ ● ২৪শে মুহাররম ১৪৪৮ ● রাত ২:০৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় শিক্ষার্থীদের অভিহিতকরণ সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায়  করোনাকালীন সময়ে ক্লাস করার সরকারি নীতিমালা সম্পর্কে মৃধাপাড়া মহিলা কলেজ শিক্ষার্থীদের অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর)  সকাল ১০.০০ টায় কলেজ  হলরুম মিলনায়তনে  এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্রভাষক অমেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ও চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান  ড. মো. মোস্তানিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল।
বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন চৌগাছা থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ রফিকুজ্জামান, উপাধ্যক্ষ আলমগীর সিদ্দিক প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক  প্রতিনিধি অহিদুল ইসলাম, প্রতাপ কুমার,রিজবানা রহমানসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের  ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন