আজঃ রবিবার ● ১৫ই ভাদ্র ১৪৩৩ ● ৩০শে আগস্ট ২০২৬ ● ১৬ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সন্ধ্যা ৬:১৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

নান্দাইলে হাওরের মধ্য থেকে মহিলার লাশ উদ্ধার 

ফাইল ছবি

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ইয়াসমীন আক্তার (২৮) নামে এক মহিলার লাশ উদ্বার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৮টায় উপজেলার গাংগাইল ইউনিয়নের সীমান্তবর্তী চরশ্রীরামপুর ও মদনপুর হাওরের মধ্য থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, মহিলাটির বুকে ও পিটে ছুরির আঘাতের চি‎হ্ন দেখা গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ইয়াসমীন আক্তার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মো. সাদ্দাম হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামে। কে বা কাহারা ইয়াসমীন আক্তারকে হত্যা করে হাওরের মধ্য ফেলে চলে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং থানায় কোন মামলা নথিভূক্ত করা হয়নি।

ফেসবুকে লাইক দিন