By: মুক্তি বার্তা
ইবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রচারের দায়ে থানায় সাধারণ ডায়েরি
ইবি থানা প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাতের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে এনে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। যার ডায়েরি নং ১০৬২।
রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন এই তথ্য নিশ্চিত করেছেন।
থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র তৌফিকুর রহমান তুষার।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ‘প্রতি সময়ের কাগজের ইবি থানার স্থানীয় প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ (২৮), পিতা-মৃত ফজলু মন্ডল, সাং-বিষ্ণুদিয়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া নিজের ফেসবুক আইডিতে টাইমলাইনে এবং পরবর্তীতে তার পত্রিকার পেজে ” চাচা নৌকা বিরোধী চেয়ারম্যান পদপ্রার্থী, অর্ধকোটি টাকা নিয়ে ছাত্রলীগ নেতা হতে ঢাকা ভাতিজা” শিরোনামে একটি নিউজ পোষ্ট করে। যা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। এই পোষ্টটি মাসুম বিল্লাহ উদ্দেশ্যে প্রনোদিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে হাছিলের জন্য পোষ্ট করেছে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত (২৬), পিতা-মোঃ আলী আসাদ সিদ্দিকী, সাং-পশ্চিম আব্দালপুর, থানা-ইবি, জেলা- কুষ্টিয়াসহ আমার ও আমার সঙ্গী নেতাকর্মীদের রাজনৈতিক ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে এবং হচ্ছে।
এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান রতন বলেন, একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো।

