আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সন্ধ্যা ৭:০৪
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় নারিকেল গাছ থেকে পড়ে মারাত্মক আহত- ঢাকায় রেফার

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাহামুদুল হাসান (৩৫) নামের এক ব্যক্তি নারিকেল গাছ থেকে পড়ে মারাত্মক আহত হয়েছেন। সে উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতাল, এরপর যশোর সদর হাসাপাতাল পরবর্তীতে ঢাকায় নেয়া হয়েছে। শুক্রবার দুপুরে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে মাহমুদুল হাসান বাড়ির পাশে বড় একটি নারিকেল গাছে ডাব পাড়তে উঠে। গাছের উপর থেকে অবসাবধনতা বশত সে নিচে পড়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে চৌগাছা হাসাপাতালে নিয়ে এলে দ্রুতই যশোরে রেফার করেন। যশোরে তার স্বাস্থ্যের কোন উন্নতি না হওয়ায় ঢাকার উদ্যেশে রওনা দেয়া হয়। বিকেল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের বহনকারী এ্যাম্বুলেন্স ফরিদপুরের মধুখালী অতিক্রম করছে। মাহাদুল হাসানের শারীরীক অবস্থা সংকটাপন্ন বলে জানান তার খালাতো ভাই মিলন হোসেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন