আজঃ মঙ্গলবার ● ২৮শে আশ্বিন ১৪৩৩ ● ১৩ই অক্টোবর ২০২৬ ● ৩০শে রবিউস-সানি ১৪৪৮ ● রাত ৪:১৭
শিরোনাম

চৌগাছার সিংহঝুলীতে ভিজিএফ পেল ৩ হাজার ১২ জন

যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়নে ঈদ-উল আযহার আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩ হাজার ১২ জনের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই চাল বিতরণ করেন সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুস সামাদ, খন্দকার আশাদুল হক বাবুল, আতিয়ার রহমান, ফজের আলী, শহিদুল ইসলাম, শওকাতুল ইসলাম রিপন, জামাল হোসেন, মমিনুল ইসলাম, শেফালী, ফুলজান বেগম ও রিজিয়া বেগম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন