আজঃ শনিবার ● ২৫শে আশ্বিন ১৪৩৩ ● ১০ই অক্টোবর ২০২৬ ● ২৭শে রবিউস-সানি ১৪৪৮ ● রাত ২:২৬
শিরোনাম

By মুক্তি বার্তা

বিশেষ সম্মাননা পেয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ৪পুলিশ সদস্

ফাইল ছবি

মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা পেয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ৪পুলিশ সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) মাসিক কল্যাণ সভায় এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মো. ইউসুফ আলী, এএসআই বাপ্পী রুদ্র পাল ও এএসআই কমল রায়ের হাতে সম্মাননা তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা চার পুলিশ সদস্য পাওয়ায় থানায় কর্মরত অন্যান্য অফিসার ফোর্সদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে। এজন্য গোলাপগঞ্জ মডেল থানার পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কে ধন্যবাদ জানান।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন