আজঃ শুক্রবার ● ২৪শে আশ্বিন ১৪৩৩ ● ৯ই অক্টোবর ২০২৬ ● ২৭শে রবিউস-সানি ১৪৪৮ ● বিকাল ৫:১২
শিরোনাম

শেরপুরে মাস্কহীন ৮ জনের জরিমানা, অসহায়দের মাঝে মাস্ক বিতরণ

শেরপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং উপজেলার বিভিন্ন স্থানে অসহায় লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আজ (২৫ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  শেরপুর উপজেলার কলেজ রোড়,  গোসাইবাড়ি বটতলা, বনমরিচা বাসস্ট্যান্ড, টুনি পাড়া, কেল্লা পোষি মেলা বাজার,  বাগড়া বাজার  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ। মাস্ক না পরায় ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় তিনি  ৫ জনকে ৯০০ টাকা জরিমানা করেন।
অপরদিকে নন্দীগ্রাম রোড়, দুবলাগাড়ি,  বাগড়া বাজার, বাগড়া হঠাৎ পাড়া ও বেলঘরিয়া এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা। মাস্ক না পরায় তিনি ৩ জনকে ৬০০ টাকা জরিমানা করেন।
সবমিলিয়ে আজ ৮ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।  অভিযানে পুসাসের সদস্যগণ সহযোগিতা করেন।

ফেসবুকে লাইক দিন