আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ফাল্গুন ১৪৩২ ● ১২ই মার্চ ২০২৬ ● ২২শে রমযান ১৪৪৭ ● দুপুর ২:১৬
শিরোনাম

By মুক্তি বার্তা

র‌্যাব অভিযানে ৩ ছিন্তাইকারী গ্রেফতার

সিলেট শহরতলীর খাদিমপাড়ায় র‌্যাব অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা দায়েল করে। রোববার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওসমানীনগরের দুই সহোদর রয়েছেন।

এরআগে শনিবার (২২ আগস্ট) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি ছোরা, ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ওসমানীনগর থানার কাফনাল পাড়ার মৃত আমজাদ খানের ছেলে কামরুল খান (১৯) ও তার ভাই রেজাউল ইসলাম (২২) এবং একই থানাধীন নিজকুরুয়া গ্রামের মৃত তাজদ আলীর ছেলে রেজাউল ইসলাম (২২)।

মুবার্তা/এস/ই

 

ফেসবুকে লাইক দিন