আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৫ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৬:৪৯
শিরোনাম

By মুক্তি বার্তা

রাস্তা নাই ব্রিজ আছে

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা গ্রামের আলাইল্লা ছড়ার উপর নির্মিত ব্রিজ ব‌্যবহার করতে পারছেন না এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ব্রিজটি এলাকাবাসীর উপকারে না আসলেও এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

ব্যবহারই যদি না হয়, তাহলে সরকারের অর্থ ব্যয়ে কেন এটি নির্মাণ করা হয়েছে? এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকারি এই স্থাপনাটি ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছড়ার উপর নির্মিত ব্রিজের একশ’ গজের মধ্যে রয়েছে আরও দু’টি কালভার্ট। সেগুলো ব্যবহার করছেন স্থানীয়রা। অথচ সংযোগবিহীন ব্রিজটি কোন উপকারেই আসছে না।

স্থানীয়রা জানান, পারভেজ চৌধুরী শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময় তার বাড়ির সীমানা প্রাচীরের পাশে ঈদগাহে সহজে আসা যাওয়ার সুবিধার্থে এই ব্রিজ নির্মাণ করান। এর একপাশে ৫ নম্বর ওয়ার্ডের সুরমা ঈদগাহ এবং অপর পাশে ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম। ওই এলাকার মানুষজন ব্যবহার করতেন ব্রিজটি। কিন্তু কিছুদিন পর পাহাড়ি ঢলে ব্রিজের সংযোগ সড়ক ধসে যায়, এরপর আর মেরামত হয়নি।

সাবেক চেয়ারম্যান পারভেজ চৌধুরী জানান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে আর্দশ গ্রাম, গুচ্ছগ্রাম, রতনপুর ও শাহজাহানপুর স্কুলের ছাত্রছাত্রীসহ শত শত মানুষ ব্রিজটি ব্যবহার করতেন। কিন্তু সড়কের দু’পাশ ভেঙ্গে যাওয়ায় এটি ব্যবহার অনুপযোগী। এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন