আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৬:২১
শিরোনাম

By মুক্তি বার্তা

নিউইয়র্কে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ নিউইয়র্ক আপস্টেটের বিয়ার মাউন্টেন এলাকায় পলিসাইড পার্কওয়ের এক্সিট ১৮-তে গাড়ি দুর্ঘটনায় ফারহান সাঈদ (২১) নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। দেশটির কুইন্সের জ্যামাইকায় মা-বাবার সঙ্গে বসবাসরত করতেন তিনি। বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকায়।

মঙ্গলবার ভোরে মারা যান তিনি। দুর্ঘটনায় তার দুই বন্ধু আহত হলেও এখন আশঙ্কামুক্ত।

লং আইল্যান্ডে বসবাসকারী ফারহানের বন্ধু ইব্রাহিম ইমু মঙ্গলবারই ‘ইনফিনিটি স্পোর্টস কার’ ক্রয় করেন এবং নতুন গাড়ি নিয়ে আনন্দ করতে লং ড্রাইভে বের হন। ইমু নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন।

ধারাণা করা হচ্ছে, ওভার স্পিডের কারণেই তারা দুর্ঘটনার শিকার হন। গাড়িটি মোড় ঘুরানোর সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পেছনের সিটে বসা ফারহান মারা যান। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন