আজঃ মঙ্গলবার ● ২২শে বৈশাখ ১৪৩৩ ● ৫ই মে ২০২৬ ● ১৬ই জিলক্বদ ১৪৪৭ ● রাত ৩:১৫
শিরোনাম

By মুক্তি বার্তা

অষ্টম শ্রেণি পাস ভুয়া ডাক্তার দম্পতিকে গ্রেফতার

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভুয়া চিকিৎসক দম্পতিকে আটক করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের মো. মিল্টন তালুকদার (৩৮) এবং তার স্ত্রী মোছা. পাপিয়া খানম (৩৫)।

র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেটের দোতলায় অবস্থিত পাইলস্ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার চেম্বার থেকে পাইলস্ চিকিৎসার জন্য বিজ্ঞাপন, বিজ্ঞাপনে ব্যবহৃত মোবাইল, রোগীদের তালিকা, চিকিৎসায় ব্যবহৃত মেডিক্যাল বেড, ওষুধ ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত ভুয়া ডাক্তার মো. মিল্টন তালুকদার দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ শহরে পাইলস্ কেয়ার সেন্টার খুলে বিভিন্ন ভুয়া আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অসহায় রোগীদের চিকিৎসা ও অপারেশন করতনে। তার স্ত্রী মোছা. পাপিয়া খানম মহিলাদের চিকিৎসা করত। অথচ তাদের কারো কোন ডাক্তারি সনদ ছিল না এবং তার স্ত্রী মোছা. পাপিয়া খানম অষ্টম শ্রেণি পাস।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভুয়া চিকিৎসক মিল্টন তালুকদারকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তার স্ত্রী মোছা. পাপিয়া খানমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন