আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১১:৪২
শিরোনাম

By মুক্তি বার্তা

‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) তুরস্ক যাচ্ছেন। সেখানে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র আরও জানায়, তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তুরস্ক সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক হতে পারে ড. মোমেনের। এছাড়া বিভিন্ন ব্যক্তির সঙ্গে ড. মোমেনের বৈঠকের প্রস্তুতি চলছে। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন