আজঃ মঙ্গলবার ● ১০ই ভাদ্র ১৪৩৩ ● ২৫শে আগস্ট ২০২৬ ● ১১ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৮:৪৮
শিরোনাম

By মুক্তি বার্তা

দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব দেশের মধ্যে রয়েছে তুরস্ক ও মিসর। ইতিমধ্যে নেয়া হয়েছে আমদানির পদক্ষেপও। 
জানা গেছে, আমদানি করা পেঁয়াজের চালান আগামী মাসের শুরুর দিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। অন্যদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজ রফতানিতে ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে।
এম শাহরিয়ার আলম বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে জানার পর পরই নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, গত সোমাবার কোনো রকম আগাম নোটিশ ছাড়া পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন