আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ফাল্গুন ১৪৩২ ● ১২ই মার্চ ২০২৬ ● ২২শে রমযান ১৪৪৭ ● দুপুর ২:২২
শিরোনাম

By মুক্তি বার্তা

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার মূল আসামি রবিউলকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশের দাবিকৃত মূল আসামি রবিউলকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে আজ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

আটক রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছেন।

জানা যায়, দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের (আমলি আদালত-৭) এর বিচারক আনজুমান আবার আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার ৩ ঘণ্টা পর বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবাববন্দি প্রদান করবেন বলে জানিয়েছে পুলিশ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন